তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল, নেয়া হলো কেবিনে

ব্রেন টিউমার অপসারণের সফল অস্ত্রোপচারের পর আজ সোমবার অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে পোস্ট-অপারেটিভ কেয়ারের কেবিনে স্থানান্তর করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক সকাল আহমেদ।

সকাল আহমেদ ঢাকা মেইলকে জানান, ‌‘আজ সকাল দশটার দিকে কেবিনে স্থানান্তর করা হয়েছে তানিয়া বৃষ্টিকে।’গতকাল চার ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার চলে। সেটি রাত ৮টা চল্লিশে সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং টিউমার সম্পূর্ণ অপসারিত হয়েছে।অভিনেত্রী নিজেই গতকাল ফেসবুকে পোস্ট দিয়ে এই অস্ত্রোপচারের খবর জানিয়েছেন। পোস্টে তিনি বসে ছিলেন হাসপাতালের বিছানায়, হাতে তোড়া ফুল, এবং লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিতই অবমুক্ত হচ্ছে তার অভিনীত নতুন নাটক, যা অল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করছে। সম্প্রতি স্বল্প ব্যবধানে মুক্তি পাওয়া একাধিক নাটকের কারণে তিনি আলোচনায় ছিলেন।

২০১৫ সালে আকরাম খানের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত আরেকটি সিনেমা ‘গোয়েন্দাগিরি’।

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায় তাকে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *