মেকআপ ছাড়া দেখেছেন সোহিনীকে? PHOTOS

টলিপাড়ার নায়িকাদের মধ্যে সোহিনী সরকার অন্যতম। তাঁর অভিনয় দক্ষতা সর্বদাই প্রশংসিত।Sohini Sarkar

সোহিনীর স্টাইল স্টেটমেন্ট একটু হটকে। তবে সম্প্রতি সোহিনী যে ছবিগুলো পোস্ট করেছেন, সেখানে তাঁর ডিগ্ল্যাম লুকস সামনে এসেছে।

সোহিনী বরাবরই সকলের চেয়ে আলাদা ফ্যাশন করতে ভালোবাসেন। এবারেও সেই ট্রেন্ডই বজায় রাখলেন।sohini sarkar

সোহিনী পরেছেন নীল রঙের চেক ঢোলা টপ ও ডেনিম। হাতে একগুচ্ছ লাল চুড়ি, অন্য হাতে ঘড়ি।Sohini Sarkar
নায়িকার আসল কোঁকড়ানো চুল খোলা অবস্থায় রয়েছে আর কপালে লাল ছোট টিপ।
না, কোনও চড়া মেকআপ করেননি তিনি। আর যে কারণে সোহিনীর ত্বকের আসল রং দেখা যাচ্ছে।Sohini Sarkar
নায়িকার তামাটে গায়ের রং ও চোখের মোটা করে পরা কাজল তাঁর সৌন্দর্যকে বাড়িয়েছে।
তাঁর এই বোহো লুকস অবশ্যই নজর কাড়বে আপনার।

একাধিক পোজে ছবি তুলেছেন সোহিনী। তাঁর থেকে চোখ সরানো দায়।Sohini Sarkar
শাড়ি হোক অথবা পাশ্চাত্য পোশাক, সবেতেই সোহিনী নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখেন। তাঁর স্টাইল স্টেটমেন্ট যে কোনও কাউকে মুগ্ধ করবে।
বং ডিভার অভিনয় দক্ষতা যেমন সবাইকে মুগ্ধ করে, ঠিক তেমনই তাঁর ফ্যাশন স্টেটমেন্ট দেখেও চোখ ফেরানো হয় দায়!Sohini Sarkar
সোহিনীর বোহো লুকস এখন ভীষণভাবে ইন। নতুন প্রজন্মের ছেলে-মেয়ে এই ফ্যাশনই বেশি করে অনুসরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *