যশ-নুসরাতের ভবনে আগুন
রবিবার সকালে কলকাতার টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও লাগোয়া একটি বহুতল আবাসনের পাঁচতলায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় গোটা ভবন, শুরু হয় হুড়োহুড়ি। আর সেই ভবনেই থাকেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ—পরিচালক শুভ্রজিৎ মিত্র, অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান এবং অভিনেত্রী-রাজনীতিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।জানা গেছে, বাতাসের দাপটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায়…