বলিউড অভিনেত্রী শানায়া কাপুর সম্প্রতি একটি পডকাস্টে নিজের অতীত প্রেমজীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। বিদেশ ভ্রমণে থাকা অবস্থায় তিনি জানতে পারেন, তাঁর তৎকালীন প্রেমিক একসঙ্গে পাঁচ নারীর সঙ্গে বার্তা আদান-প্রদানে লিপ্ত ছিলেন।
রিলেশনশিপ অ্যাডভাইস পডকাস্টে হাজির হয়ে শানায়া আবেগঘন প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং সম্পর্ক ভাঙনের প্রভাব নিয়ে কথা বলেন।
তিনি জানান, তখন তিনি বিদেশ সফরে ছিলেন এবং সম্পর্ক নিয়ে ছিলেন খুব আশাবাদী।
ঘটনা ঘটে এক সাধারণ মুহূর্তে। রাতের খাবারের জন্য বের হওয়ার আগে ফোন চার্জ শেষ হয়ে গেলে প্রেমিকের ফোনে ক্যাব বুক করার সময় তিনি নোটিফিকেশন দেখেন— প্রেমিকের সাবেক প্রেমিকার বার্তা।
শানায়া বলেন, “ও এমনভাবে কথা বলছিল, যেন সে একেবারেই সিঙ্গেল।”
শানায়া জানিয়েছেন, “পুরো ডিনারে আমি ভান করছিলাম সব ঠিক আছে।”
পরবর্তীতে সম্পর্ক ভেঙে যায়। শানায়া বলেন, “শুধু মেসেজই নয়, সেটিই আমার কাছে প্রতারণা ছিল, যা আমার নির্ধারিত সীমা অতিক্রম করেছিল।