ভ্যালেন্টাইন্স ডে’ স্পেশাল পডকাস্টে বুবলী

বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিন। এই দিনেই চিত্রনায়িকা বুবলী তার জীবনের না বলা অনেক কথা বলবেন ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট শো’তে। আবারো মা হওয়া নিয়ে জল্পনা কল্পনা ও রহস্যের জাল উন্মোচন করেছেন তিনি এই পডকাস্টে। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় আজকের ‘ভ্যালেন্টাইন্স স্পেশাল’ পর্বে বুবলী জানিয়েছেন, তার জীবনের না বলা অনেক কথা, যে কথাগুলো এর আগে কখনো কোনো অনুষ্ঠানে বলেননি।

 

 

 

 

বুবলী এই পডকাস্টে জানিয়েছেন, তার প্রথম প্রেমের কথা; মেগাস্টার শাকিব খানের সাথে তার সংসারের বর্তমান স্ট্যাটাস, অন্য তারকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে স্পষ্ট ব্যাখ্যা, কেন তিনি সংবাদ মাধ্যম থেকে পরিবারের বিরুদ্ধে গিয়ে চলচ্চিত্রের নায়িকা হতে সম্মত হয়েছিলেন-সব কিছু। বুবলী তার সন্তান বীরকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সেই সাথে পুরস্কার প্রসঙ্গে বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অনেক পুরস্কার ঘোষনার আগে আমাকে অভিনন্দন জানানো হয়েছে যে, আমিই পুরস্কার পাচ্ছি। পরবর্তীতে যদিও সেটি হয়নি। তখন মনকে এটা বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *