স্ত্রী ইকরাকে নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস পোস্ট করেছেন জাহের আলভী। পোস্টে লিখেছেন “ইকলি,তোকে একটা প্রশ্ন করি ?? কোন একদিন তোর কাছে এসে উত্তরটাশুনে নিবো !
আচ্ছা , আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম , তখনো কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত ! তোকে টেনে হিচড়ে নীচে নামানোর চেষ্টা করতো? তখনো কি সবাই আমাদের রিযিক কে নিয়ে মায়া কান্না করতো ? এতই যদি রিযিকের জন্য ওদের মায়া কাজ করতো , তাহলে ওরাও কি পারতো এভাবে ওর ভবিষ্যতের কথা না ভেবে তোকে নোংরাভাবে এক্সপোজ করতে ? নাকি ভাবতো ছেলেটা বড় হয়ে এসব দেখলে মেন্টালি আনস্ট্যাবল হয়ে যাবে । তখনো কি আমার বান্ধুরা প্রয়োজনের চেয়ে বেশী মিথ্যে বলে সাধারণ মানুষের মাঝে তোকে খারাপের চেয়ে খারাপ বানাতো ??”
দীর্ঘ পোস্টে আলভী আরো লিখেছেন ” খুবশীঘ্রই তোর সাথে কোন এক পাহাড়ের চূড়ায় বসে , গল্প করতে করতে শুনে নিবো তোর কাছ থেকে । শুনবো কেমন লাগছিলো তোর , আমার আগে চলে এসে এই মিথ্যে জগতের লীলা খেলা ! তৃপ্তি পেয়েছিলি খুব ? রাগ করবো , অভিমান করবো , আবার তুই সরি বলবি , আমি জড়িয়ে ধরে ইটস ওকে বলবো । সন্ধ্যা হয়ে আসবে, আবার দুইজন হারিয়ে যাব।।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইকরা। ময়নাতদন্ত শেষে রবিবার ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাদ আসর তাকে দাফন করা হয়।