আইনি বিপাকে ধনুষ, দিতে হবে ২০ কোটি টাকা

তেনান্দাল ফিল্মসের দাবি— ২০১৬ সালে ধানুশ তাঁদের সঙ্গে ‘নান রুদ্রন’ নামক একটি সিনেমায় কাজ করার চুক্তিতে সই করেছিলেন। সিনেমাটিতে অভিনয় করার পাশাপাশি তাঁর পরিচালনার দায়িত্বও নেওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, অভিনেতা শুরু থেকেই এই প্রজেক্ট নিয়ে অনীহা দেখিয়েছেন। প্রযোজক পক্ষ তাঁর সুবিধামতো পরিকল্পনায় বদল আনতে রাজি হলেও, ধানুশ ছবির সম্পূর্ণ চিত্রনাট্য জমা দেননি বলে দাবি করা হয়েছে।

আইনি বিপাকে জড়িয়ে পড়লেন দক্ষিণ ভারতের জনপ্রিয় মেগা স্টার ধনুষ। দীর্ঘদিনের একটি চলচ্চিত্র প্রকল্প মাঝপথে আটকে রাখা এবং সময়মতো শুটিং শেষ না করার অভিযোগে অভিনেতাকে ২০ কোটি টাকার আইনি নোটিশ পাঠাল প্রযোজনা সংস্থা ‘তেনান্দাল ফিল্মস’। সংস্থার দাবি, ধানুশের অসহযোগিতার কারণে তাদের বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

টাইমস নাও-এর প্রতিবেদন অনুযায়ী, তেনান্দাল ফিল্মসের দাবি— ২০১৬ সালে ধনুষ তাঁদের সঙ্গে ‘নান রুদ্রন’ নামক একটি সিনেমায় কাজ করার চুক্তিতে সই করেছিলেন। সিনেমাটিতে অভিনয় করার পাশাপাশি তাঁর পরিচালনার দায়িত্বও নেওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, অভিনেতা শুরু থেকেই এই প্রজেক্ট নিয়ে অনীহা দেখিয়েছেন। প্রযোজক পক্ষ তাঁর সুবিধামতো পরিকল্পনায় বদল আনতে রাজি হলেও, ধনুষ ছবির সম্পূর্ণ চিত্রনাট্য জমা দেননি বলে দাবি করা হয়েছে।

প্রযোজনা সংস্থার আইনি পরামর্শদাতা এ চিদম্বরম জানিয়েছেন, ধনুষ এই ছবির কাজ শেষ না করেই অন্য সিনেমার শুটিংয়ের জন্য ডেট দিয়ে দিয়েছেন। ফলে মাঝপথে আটকে গিয়েছে ‘নান রুদ্রন’-এর কাজ। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে ছবির পিছনে যে বিপুল বিনিয়োগ করা হয়েছিল, ধনুষের গড়িমসির কারণে তা জলে গিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই ২০ কোটি টাকা পরিশোধ না করলে বিষয়টি আরও বড় আইনি লড়াইয়ের দিকে গড়াবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেনান্দাল ফিল্মস।

এত বড় অভিযোগ এবং বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা সত্ত্বেও এখন পর্যন্ত ধানুশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। অভিনেতা বর্তমানে নিজের অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

আইনি টানাপোড়েনের মাঝেই অবশ্য ভক্তদের জন্য নতুন চমক দিয়েছেন ধনুষ। অভিনেতা তাঁর পরবর্তী প্রজেক্ট ‘D55’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। ছবিটি পরিচালনা করবেন ‘অমরন’ খ্যাত পরিচালক রাজকুমার পেরিয়াসামি। সম্প্রতি ধানুশের প্রযোজনা সংস্থা ‘ওয়ান্ডারবার ফিল্মস’ সোশ্যাল মিডিয়ায় গোটা টিমের সাথে একটি ছবি শেয়ার করে এই বড় প্রজেক্টের কথা নিশ্চিত করেছে। ধনুষের নতুন এই সফর নিয়ে তাঁর অনুরাগী মহলে এখন উন্মাদনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *