অশালীন আচরণের প্রতিবাদ, মৌনির পাশে সানি লিওন

এই ঘটনা পরিপ্রেক্ষিতে এক সাক্ষাৎকারে সানি লিওন বলেন, তিনি মৌনির অনুভূতির সঙ্গে নিজেকে মেলাতে পারেন। যদিও তাঁর নিজের এমন অভিজ্ঞতা হয়নি, তবু মঞ্চে শিল্পীদের প্রতি এই ধরনের আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। সানির কথায়, বিদেশেও অনেক শিল্পী মঞ্চে এমন আচরণের শিকার হয়েছেন এবং তাতে ক্ষোভ প্রকাশ করেছেন। “এটা ঠিক নয়, আর মৌনি যে এই ঘটনার প্রতিবাদ করেছেন এই সাহসটা থাকাই জরুরি,” বলেন তিনি।

অনুষ্ঠানে গিয়ে শারীরিক হেনস্থার শিকার অভিনেত্রী মৌনি রায়। কীভাবে তাঁকে হেনস্থা হতে হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। আলো, ক্যামেরা আর দর্শকের ভিড়ের মাঝে দাঁড়িয়ে তাঁকে সহ্য করতে হয়েছে অশালীন আচরণ। আর সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই এবার তাঁর পাশে এসে দাঁড়ালেন সানি লিওন। সানি স্পষ্ট জানিয়েছেন “ও যে প্রতিবাদ করেছে, সেটা নিয়ে আমি গর্বিত।”

ঠিক কী ঘটেছিল?

সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করে মৌনি জানান, অনুষ্ঠান শুরু হওয়ার সময় থেকেই কিছু ব্যক্তি সীমা লঙ্ঘন করেন। ছবি তোলার অজুহাতে কোমরে হাত রাখা, মঞ্চের সামনে দাঁড়িয়ে অশালীন মন্তব্য ও ইঙ্গিত সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত অস্বস্তিকর হয়ে ওঠে। প্রথমে শান্তভাবে তাঁদের থামানোর চেষ্টা করেন অভিনেত্রী। তাতে পরিস্থিতি আরও জটিল হয়, না থেমে গোলাপ ছুড়ে আরও উস্কানি দেওয়া হয় অভিনেত্রীকে। মাঝপথে মঞ্চ ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও, শেষ পর্যন্ত পেশাদারিত্বের কথা ভেবে অনুষ্ঠান শেষ করেন তিনি। তাঁর অভিযোগ, উপস্থিত আয়োজকরা কেউ ওই ব্যক্তিদের সরিয়ে দেননি।

এই ঘটনা পরিপ্রেক্ষিতে এক সাক্ষাৎকারে সানি লিওন বলেন, তিনি মৌনির অনুভূতির সঙ্গে নিজেকে মেলাতে পারেন। যদিও তাঁর নিজের এমন অভিজ্ঞতা হয়নি, তবু মঞ্চে শিল্পীদের প্রতি এই ধরনের আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। সানির কথায়, বিদেশেও অনেক শিল্পী মঞ্চে এমন আচরণের শিকার হয়েছেন এবং তাতে ক্ষোভ প্রকাশ করেছেন। “এটা ঠিক নয়, আর মৌনি যে এই ঘটনার প্রতিবাদ করেছেন এই সাহসটা থাকাই জরুরি,” বলেন তিনি।

মৌনির পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে সমর্থনের ঢেউ উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব কার? একজন শিল্পী মঞ্চে দাঁড়ালে কি তাঁর সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা আয়োজকদের কর্তব্য নয়? সানি লিওনের মৌনির পাশে থাকার খবরে বেশ খুশি ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *